ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ঢাকাগামী 'চিলাহাটি এক্সপ্রেস' ট্রেনে ধাক্কায় দেহ থেকে বিচ্ছিন্ন যুবকের মাথা

নীলফামারীর সৈয়দপুরে চিলাহাটি থেকে ঢাকাগামী 'চিলাহাটি এক্সপ্রেস' ট্রেনে ধাক্কায় সাজিদ হোসেন(১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার(৪জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে সৈয়দপুর রেলস্টেশনের পশ্চিমে ওয়াপদা বাইপাস রেলক্রসিং থেকে এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।


সাজিদ হোসেন সৈয়দপুরের উত্তরা আবাসিক এলাকার চাঁন মিয়ার ছেলে। তিনি বিভিন্ন হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।


বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আজম বলেন, সকালে সাজিদ বাড়ির পাশের রেললাইনে হাঁটতেছিল। এসময় চিলাহাটি থেকে ঢাকাগামী 'চিলাহাটি এক্সপ্রেস' ট্রেন তার কাছে চলে আসে। কিছু বুঝার আগেই ট্রেনের ধাক্কায় তার দেহ থেকে আলাদা হয়ে যায় মাথা। সাজিদ মাঝে মাঝে হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতো। সে মানসিক সমস্যা ভুগিতেছিল।


ওসি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

ads
ads
ads

Our Facebook Page

↑